প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঞ্চে বসে একেবারে মন্দ কাটছে না তাহলে পিওতর চেকের সময়টা। যে ক্লাবে এক দশক পরে তিনি প্রথম থেকে দ্বিতীয় পছন্দ হয়ে গেলেন, সেই ক্লাবের হয়েই শোর তুলছেন টুইটারে। চেলসির বিপক্ষে কেউ কিছু লিখলে তাঁকে রীতিমতো ধুয়েও দিচ্ছেন। এই তো চেলসির দ্বিতীয় ম্যাচটায় তাঁকে বেঞ্চে বসে থাকতে দেখে এক ইউনাইটেড সমর্থক তাঁকে খোঁচা মেরে টুইটারে জিজ্ঞেস করেছিলেন, ‘চেক, তোমার বন্ধু থিবো কোর্তোয়া গোলপোস্টের নিচে কেমন করছে?’ চেলসি গোলরক্ষকের পাল্টা জবাব, ‘তুমি যে ক্লাবের সমর্থক, সেটা যেমন খেলছে, তার চেয়ে কোর্তোয়া অনেক ভালো খেলছে।’ ম্যানচেস্টার ইউনাইটেড যে প্রিমিয়ার লিগে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটাও জিততে পারেনি, রেড ডেভিল সমর্থককে সেটাই মনে করিয়ে দিলেন চেক। পাল্টা খোঁচা খেয়ে সেই সমর্থক একদম চুপ! মিরর।