পাটকেল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট মারলে নাকি পাটকেল খেতে হয়। তা ওয়েস্ট ব্রম একটু জোরেই খেয়েছে সেটি। ঘটনার শুরু পরশু ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইংলিশ লিগের ম্যাচে। প্রথমার্ধের বিরতির সময় ডাগ-আউটের পাশে হালকা অনুশীলন করছিলেন মারুয়ানে ফেলাইনি। ওয়েস্ট ব্রম তখন ইউনাইটেড মিডফিল্ডারকে নিয়ে টুইট করে, ফেলাইনি কি আদৌ ট্র্যাকসুটের নিচে কিছু পরেছেন? খানিক পরেই মাঠে নামেন এই মিডফিল্ডার। সম্ভবত টুইটের কথা কেউ বলে থাকবে তাঁকে, নামার মিনিট খানেকের মধ্যেই পেয়ে যান গোল। ওদিকে টুইটারে চলছে ধুন্ধুমার, ইউনাইটেড গোলরক্ষক লিন্ডেগার্ড ওয়েস্ট ব্রমের তীব্র সমালোচনা করে একটা টুইটও করেছেন। অবস্থা বেগতিক দেখে পরে ওয়েস্ট ব্রমকে ক্ষমা চাইতে হয়েছে। তাদের দাবি, ফেলাইনিকে খোঁচা দেওয়া তাঁদের উদ্দেশ্য ছিল না। শুধু মজা করার জন্য তারা এটা করেছে! মেইল অনলাইন।