প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুটা হয়েছিল দারুণ সম্ভাবনা জাগিয়ে। সেটা দেখেই ইন্টারন্যাসিওনাল থেকে আলেসান্দ্রে পাতোকে কিনে নিয়েছিল ইতালির পরাশক্তি এসি মিলান। কিন্তু মিলানের পাঁচ মৌসুমে সেই প্রত্যাশা আর পূরণ করতে পারলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০১৩ সালে ইউরোপ থেকে ফিরতে হলো ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসে, তারাও এক মৌসুম পর পাতোকে ধারে পাঠিয়ে দিল সাও পাওলোতে। কিন্তু পাতো আবারও ইউরোপে ফিরতে চান। পরশু সাও পাওলোর হয়ে ব্রাজিলিয়ান লিগে ক্রুজেইরোর বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করার পর বলেছেন, ‘ইউরোপে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। আবারও সেখানে ফিরতে চাই এবং খেলতে চাই।’ ইচ্ছেপূরণ হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের? রয়টার্স।