পামেল চলে যাওয়ার চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে হয়, এই তো সেদিন! অথচ দেখতে দেখতে চার বছর হয়ে গেল। চার বছর আগে এই দিনেই পৃথিবী ছেড়ে চলে গেছেন আল মুসাব্বির সাদী পামেল। দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যোগ দিয়েছিলেন সাধারণ সম্পাদক হিসেবে। ক্যানসার তাঁকে মাত্র ৪৪ বছর বয়সে কেড়ে নেওয়ার সময়ও কর্মরত ছিলেন সেখানেই। ক্রীড়া সাংবাদিকতা জীবন কেটেছে ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট ও ডেইলি স্টার-এ। বাংলাতেও লেখালেখি করতেন। প্রথম আলোর অধুনা বিলুপ্ত স্টেডিয়াম পাতায় প্রায় নিয়মিতই লিখতেন। শচীন টেন্ডুলকারের বেড়ে ওঠা নিয়ে অজিত টেন্ডুলকারের বই ‘দ্য মেকিং অব আ ক্রিকেটার’ ও ব্রায়ান লারার আত্মজীবনী ‘বিটিং দ্য ফিল্ড’ বই দুটির অনুবাদ ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল সেখানেই। পরে যা গ্রন্থাকারেও প্রকাশিত হয়। ক্রীড়াঙ্গনে সবার প্রিয় ‘পামেল’-এর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আজ সকালে কোরআনখানি এবং বাদ জোহর পল্টন ময়দান জামে মসজিদে দোয়ার আয়োজন করেছে।