পামেলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট ও দ্য ডেইলি স্টার-এ দীর্ঘ ক্রীড়া সাংবাদিকতা জীবনের পর বাফুফের প্রথম পেশাদার সাধারণ সম্পাদক হিসেবে যোগ দেন পামেল। সেখানে কর্মরত অবস্থায়ই ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২০ মে ৪৪ বছর বয়সে মারা যান তিনি।
ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি শচীন টেন্ডুলকারের গড়ে ওঠা ও ব্রায়ান লারার আত্মজীবনীর অনুবাদ গ্রন্থ বের করেছিলেন আল মুসাব্বির সাদী পামেল। তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) জ্যেষ্ঠ সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।