পারমার রূপকথা
পয়েন্ট তালিকার তলানির দল পারমা, অবনমন ঠেকাতে হলে অলৌকিক কিছুই করতে হবে। প্রতিপক্ষ শীর্ষে থাকা জুভেন্টাস, এই মৌসুমে যারা হেরেছে মাত্র একটা ম্যাচ। এই দুই দলের খেলায় জুভেন্টাসের জয়টাই ছিল অনুমিত। অথচ পরশু নিজেদের মাঠে চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে ‘অবিশ্বাস্য’ কাণ্ড ঘটিয়েছে পারমা। এমনিতেই দেনার দায়ে জর্জরিত, দেউলিয়া হয়ে যাওয়ারও আশঙ্কা আছে। এমন পরিস্থিতিতে এই জয় কতটা মহার্ঘ্য সেটা না বললেও চলে। পারমা কোচ রবার্তো ডোনাডুনি তো বলেই ফেললেন, ‘আমার একটা ছোট মেয়ে আছে। আমার মনে হচ্ছিল ওর সঙ্গে যেন রূপকথার কোনো ছবি দেখছি। এই ম্যাচ দেখে মনে হলো রূপকথা বাস্তবেও হয়।’ আগের ম্যাচেও পারমা উদিনেসেকে হারিয়েছে, গত বছর মার্চের পর এই প্রথম টানা দুই ম্যাচ জয়!
তবে যার গোলে জয়টা এসেছে, পারমার ১৮ বছর বয়সী সেই স্ট্রাইকার হোসে মাউরির মুঠোফোনে অন্তত এক হাজার খুদেবার্তা এসেছে। এতগুলো বার্তার উত্তর তিনি দিতে পারেননি! গোলডটকম।