পারমার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ অনর্থের মূল। কিন্তু পারমার ক্ষেত্রে এটা খেটে গেল উল্টোভাবেও। আর্থিক টানাটানিতেই যে সিরি ‘আ’ থেকে তাদের অবনমনটা একরকম নিশ্চিত হয়ে গেল! কীভাবে? তহবিলে টান পড়েছিল বলেই খেলোয়াড়দের বেতন-ভাতা বকেয়া পড়ে ক্লাবটির। সিরি ‘আ’ কর্তৃপক্ষ মৌসুমের প্রথম দিকেই তাই ৩ পয়েন্ট কেটে নিয়েছিল দলটির। ফুটবলারদের বেতন এখনো নিয়মিত না হওয়ায় বৃহস্পতিবার কর্তৃপক্ষ আরও ৪ পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কাটা গেছে মোট ৭ পয়েন্ট, এতেই অবনমন নিশ্চিত হয়ে গেছে চলতি লিগে ৩০ ম্যাচে ৫ জয় পাওয়া পারমার। শাস্তির শেষ এখানেই নয়, ক্লাবের সাবেক দুই কর্মকর্তাকে নিষিদ্ধও করা হয়েছে ছয় মাস। শাস্তিটা প্রত্যাশিত ছিল বলেই মনে করেন পারমা অধিনায়ক আলেসান্দ্রো লুকারেল্লি, ‘এটা বিস্ময়ের কিছু নয়। পাওনা পরিশোধের জন্য বেঁধে দেওয়া ফেব্রুয়ারির সময়সীমা না মানায় এমন শাস্তি প্রত্যাশিতই ছিল।’ এএফপি।