পারলেন না মার্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারদের ওপর প্রত্যাশার চাপ বাড়িয়ে অলিম্পিক ফুটবল থেকে বিদায় ব্রাজিলের মেয়েদের ফুটবল দল। গতকাল সুইডেনের বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে গেছেন মার্তারা। নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল ম্যাচটি। অলিম্পিক ফুটবলে কী পুরুষ কী নারী—কোনো বিভাগেই কখনোই সোনা জিততে পারেনি ব্রাজিল। এবারও মেয়ে দল ব্যর্থ হওয়ায় স্বাগতিক ব্রাজিলের ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে নেইমারদের দিকে। এএফপি।