পারলেন না শিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুশীলনে নিয়মিতই ৩৩.১৫ সেকেন্ড সময় নিয়ে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক শেষ করতেন মাহফুজা খাতুন শিলা। বাকুতে কাল সেমিফাইনালে ৩৪.৯৬ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে উঠেছিলেন। ফাইনালে সময় কমিয়েছেন, কিন্তু পদক জয়ের জন্য তা যথেষ্ট হতে পারেনি। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ষষ্ঠ হয়েছেন ৩৪.৮১ সেকেন্ড সময় নিয়ে।
হতাশ করেছেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নাঈমা আক্তারও— ১: ১২.০১ সেকেন্ড সময় নিয়ে ফাইনালেই উঠতে পারেননি। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে আরিফুল ইসলামও ব্যর্থ, তাঁর সময় ৩০.৬১ সেকেন্ড। ৮০০ মিটার ফ্রিস্টাইলে ৮ জনে সপ্তম নাজমা খাতুন (১০: ৪৯.৯৮)।
ভারোত্তোলনে মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে ফুলপতি চাকমা ১০ জনে হয়েছেন অষ্টম।