পাসিং ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাস, পাস আর পাস। টিকি-টাকা। বার্সেলোনা। পাসিং ফুটবলের সমার্থক হয়েই সাফল্যের ভান্ডার পুরো করেছিল বার্সেলোনা। এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বেও পাসিংয়ে সবচেয়ে সফল স্প্যানিশ ক্লাবটিই। এবার বার্সার ৯২ শতাংশ পাসই খুঁজে পেয়েছে নির্দিষ্ট গন্তব্য। তবে মোট ৪১৮১টি পাস নিয়ে বার্সা দ্বিতীয়, ৪৪৩৭টি পাস দিয়ে সবার ওপরে বায়ার্ন মিউনিখ। যদিও ব্যক্তিগত বিভাগে ব্যতিক্রমী ঘটনাই ঘটেছে। গত ছয় বছরে এই প্রথম শীর্ষ পাঁচে নেই বার্সার কোনো খেলোয়াড়। ৩৮০টি পাস দিয়ে দানি আলভেসের অবস্থান সাতে। সবার ওপরে জুভেন্টাসের জর্জো কিয়েলিনি। ইতালিয়ান ডিফেন্ডার ৫০১টি পাস দিয়েছেন, সবচেয়ে বেশি ৪৬১টি সফল পাসও তাঁর। ৪৯৩ পাস দিয়ে বায়ার্নের জাবি আলোনসো আছেন দুইয়ে।