পায়েত অমন চাননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ট্যাকলে চোট পেয়েই ম্যাচ শেষ হয়ে যায় রোনালদোর। ৭ মিনিটে দিমিত্রি পায়েতের ট্যাকলের পরও খেলে যাওয়ার চেষ্টা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু দুই দফা পরিচর্যা নিয়েও শেষ পর্যন্ত ২৫ মিনিটের সময় মাঠ ছেড়েছেন কাঁদতে কাঁদতে। ম্যাচে শেষ হাসিটা পর্তুগালের, কিন্তু চোটটা রোনালদোকে লম্বা সময়ের জন্যই ভোগাবে বলে মনে করা হচ্ছে। তবে ম্যাচ শেষে ফরাসি মিডফিল্ডার দাবি করেছেন, কাজটা একেবারেই ইচ্ছাকৃত ছিল না, ‘এটা শুধুই একটা চ্যালেঞ্জ ছিল, আর কিছু নয়। আমি বলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলাম, যদি আমি তাকে ব্যথা দিয়ে থাকি, তাহলে এটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।’ তাঁকে মন্দ লোক না ভাবতেও অনুরোধ করেছেন পায়েত, ‘মাঠে মন্দ লোক হওয়াটা আমার স্বভাবে নেই। এ নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না।’ এএফপি।