প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে হয়েছিলেন ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এবার আর তরুণ খেলোয়াড় নন, একেবারে পিএফএর সেরা খেলোয়াড়ের পুরস্কারটিই পেলেন এডেন হ্যাজার্ড। এবার প্রিমিয়ার লিগের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা চেলসির সাফল্যে বড় অবদান বেলজিয়ান এই মিডফিল্ডারের। লিগে গোল করেছেন ১৩টি, করিয়েছেন আরও ৮টি। সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে হ্যাজার্ডের সঙ্গে না পেরে উঠলেও সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন টটেনহামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। পিএফএর মৌসুম-সেরা নারী খেলোয়াড় হয়েছেন চেলসির দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার জি সু-ইউন। বিবিসি।