পিএসজিকে জেতালেন ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুই ফন গাল একজন স্ট্রাইকার খুঁজছেন, যে স্ট্রাইকারকে তিনি নিজেই বলছেন ‘রহস্য স্ট্রাইকার’। ইব্রাহিমোভিচের নামটাও আসছে সেই ‘রহস্য স্ট্রাইকারের’ তালিকায়। শেষ পর্যন্ত ইব্রাহিমোভিচের ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর গুঞ্জন সত্যি হোক না-হোক, ইউনাইটেডের সঙ্গে কিন্তু এরই মধ্যে দেখা হয়ে গেল তাঁর। সেটি বুধবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচে। ইব্রার দল পিএসজি ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেডকে। ৩৩ বছর বয়সেও ইব্রা আছেন ইব্রার মতোই। দুই গোলের একটি করে দলের জয়ে বড় অবদান রেখেছেন সুইডিশ তারকা। অন্য গোলটি করেছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ব্লেইজ মাতুইদি। প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্টটিও জিতে নিয়েছে পিএসজি। এএফপি