প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের বাজারে এই মৌসুমে রীতিমতো ঝড় তুলে দিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রথমে ২২০ মিলিয়ন ইউরোতে (প্রায় ২০৬০ কোটি টাকা!) নেইমারকে দলে টানার পর এখন মোনাকো থেকে কিলিয়ান এমবাপ্পেকে নিচ্ছে ১৮০ মিলিয়ন ইউরোতে (প্রায় ১৭৬৪ কোটি টাকা)। ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, পরশু পিএসজি আর মোনাকোর মধ্যে পাকা কথাও হয়ে গেছে। তবে উয়েফার ফেয়ার প্লে আইনে যাতে আবার আটকে যেতে না হয় সে জন্য আপাতত ধারের খেলোয়াড় হিসেবে পিএসজিতে খেলবেন এমবাপ্পে। ওদিকে এরই মধ্যে ১০৫ মিলিয়ন ইউরোতে (প্রায় ১০২০ কোটি টাকা) বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন উসমান ডেম্বেলে। গতকাল ন্যু ক্যাম্পে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দেওয়া হয়েছে বার্সা সমর্থকদের সঙ্গে। এএফপি।