পিএসজির ডাবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ লিগ জেতা হয়ে গেছে আগেই। পরশু লিলকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো লিগ কাপ জিতল প্যারিস সেন্ট-জার্মেই। এই জয়টিও মহিমান্বিত হয়েছে তারা ১০ জন নিয়ে জেতায়। ৭০ মিনিটে আদ্রিয়েন র্যা বিও লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে পড়ে পিএসজি। ম্যাচ তখন ১-১ সমতায়। ৭৪ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। ওই গোলেই ম্যাচ জিতে যায় তারা। ৪০ মিনিটে হাভিয়ের পাস্তোরের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ৪৯ মিনিটে লিলের হয়ে সমতা এনেছিলেন জিব্রিল সিদিবে।
পিএসজির মতো ২-১ গোলের জয়ে এফএ কাপের ফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরশু ওয়েম্বলির এই ম্যাচটি ছিল আরও বেশি নাটকীয়। ৯০ মিনিট পর্যন্ত এভারটনের সঙ্গে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতায়। ম্যাচের যোগ করা সময়ে গোল করে দলকে জয় এনে দিয়েছেন অ্যান্থনি মার্শিয়াল। তার আগে মারুয়ানে ফেলাইনির গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর ক্রিস স্মলিংয়ের আত্মঘাতী গোলে সমতা এনেছিল এভারটন। রয়টার্স।