পিএসজির প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ লিগে চার ম্যাচ নিষিদ্ধ, আগে থেকেই নিষেধাজ্ঞার খড়্গে খেলতে পারবেন না এই সপ্তাহে বার্সেলোনার সঙ্গে ম্যাচেও। কিন্তু লিগ কাপের ফাইনালে খেলতে কোনো বাধা ছিল না ইব্রাহিমোভিচের। তাঁর অভাব পিএসজি কেন টের পাবে, সেটার একটা প্রমাণ দিলেন পরশু, বাস্তিয়ার সঙ্গে ৪-০ জয়ে দুটি গোলই করেছেন সুইডিশ স্ট্রাইকার। এই মৌসুমে সম্ভাব্য চার শিরোপার প্রথমটিও পেয়ে গেল পিএসজি, বার্সার সঙ্গে ম্যাচের আগে প্রস্তুতিটাও ভালো হলো। দশজনের দল হয়ে পড়া বাস্তিয়ার বিপক্ষে ২১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ইব্রা, বিরতির ঠিক আগে করেছেন নিজের দ্বিতীয় গোল। পিএসজির অন্য দুটি গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। এএফপি।