পিএসজির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁর সঙ্গে ৩-০ গোলের জয়টা এমন কিছু নয়। তবে পিএসজির কাছে পরশুর জয়টার আলাদা একটা মাহাত্ম্য আছেই। এই জয়েই ফ্রেঞ্চ লিগে রেকর্ড ৫১ পয়েন্ট নিয়ে বড়দিনের বিরতিতে যাচ্ছে পিএসজি। টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়াটাও প্রায় নিশ্চিত, দ্বিতীয় মোনাকোর সঙ্গে ব্যবধান ১৯ পয়েন্ট! গত মার্চের পর থেকে লিগে কোনো ম্যাচও হারেনি পিএসজি।
১৯ ম্যাচ খেলে সম্ভাব্য সর্বোচ্চ ৫৭ পয়েন্টের ৫১ পেয়েছে পিএসজি। ২০০৬-০৭ মৌসুমে অলিম্পিক লিঁও মৌসুমের প্রথমার্ধে পেয়েছিল ৫০ পয়েন্ট। পরশুর ম্যাচটা ইব্রাহিমোভিচের বেশ কিছুদিন মনে থাকবে। ২৫ গজ দূর থেকে গোলার মতো শটে করা গোলটা ইব্রার ‘ট্রেডমার্কই’। ওই গোলের আগে-পরে আরও দুই গোল করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এএফপি।