সম্প্রচার শেষ ১০ আগস্ট ২০২১

নেইমারের স্বপ্ন পূরণ করলেন মেসি

১০: ৩৫ , আগস্ট ১০

পিএসজিতেই যাচ্ছেন মেসি

এ খবর আজকের নয়। বার্সেলোনা ছাড়ছেন—এ খবর নিশ্চিত হওয়ার আগেই জানানো হচ্ছিল, নেইমারের সঙ্গে খেলতে প্যারিসে যাচ্ছেন মেসি। এখন তো বার্সেলোনার সঙ্গে সম্পর্কও শেষ হয়ে গেছে। এখন এ খবর কখন সত্যি হয়, সে অপেক্ষাই ছিল।

আজ একটু আগে এ খবর নিশ্চিত করেছে ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপ। এই পত্রিকা জানিয়েছে, তিন বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি করেছেন মেসি।

১১: ৪৬ , আগস্ট ১০

৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন মেসি

ফ্রেঞ্চ ফুটবলের খবরাখবরের জন্য সবচেয়ে বিশ্বস্ত দুটি সূত্র রয়েছে। একটি সংবাদমাধ্যম লে’কিপ, অন্যটি সাংবাদিক মোহামেদ বোহাফসি। আরএমসি ওয়ানের সাবেক প্রধান একটু আগেই টুইট করে সবাইকে নিশ্চিত করে জানিয়েছেন এ খবর। তাঁর টুইটে বলা, ‘লিওনেল মেসি এখন প্যারিসিয়ান। তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে। এর মধ্যে শেষ বছরটি ঐচ্ছিক। কিংবদন্তি ও ক্লাবের মধ্যে আলোচনা করে দুই বছরের পর সেটি বাড়ানো যাবে। আজ বিকেলেই প্যারিসে আসার কথা তাঁর। মেডিকেল আজ সন্ধ্যা বা আগামীকাল সকালে হবে।’

মেসির দলবদল করে প্যারিসে যাত্রা আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু যুক্তির খুঁটিনাটি এই খবর পাকা হতে দিচ্ছিল না। বেতন, চুক্তি স্বাক্ষরের সময় বোনাস কত পাবেন এবং কয় বছরের চুক্তি হবে—এসব নিয়ে দুই পক্ষ সম্মত হতেই যা সময় লাগছিল। এ ব্যাপারে এখন একমত হয়েছে দুই পক্ষ। এ ব্যাপারে দলবদল নিয়ে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তি সম্পন্ন। চাইলে ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন। মেসি পিএসজির চুক্তির প্রস্তাব মেনে নিয়েছেন এবং প্যারিসে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন।’

১১: ৪৭ , আগস্ট ১০

আজই প্যারিসে উপস্থিত হচ্ছেন মেসি

বোহাফসি আরেকটি টুইটের মাধ্যমে জানিয়েছেন, আজ স্থানীয় সময় বিকেল তিনটায় প্যারিসে নামবেন মেসি। ব্যক্তিগত বিমানে করে প্যারিস যাত্রা করেছেন মেসি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে নেমেই প্যারিসের পশ্চিম অঞ্চলের এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন মেসি।

১১: ৪৮ , আগস্ট ১০

প্যারিসের উদ্দেশ্যে যাত্রা মেসির

ব্যক্তিগত বিমানে প্যারিসে যাচ্ছেন মেসি।

১১: ৫৫ , আগস্ট ১০

চুক্তির খবর নিশ্চিত করেছেন মেসির বাবা

হোর্হে মেসি
ছবি: টুইটার

মেসি যে প্যারিস সেন্ট জার্মেইয়ে যাচ্ছেন সেটা নিশ্চিত করেছেন হোর্হে মেসি। লা সেক্সতাকে এ খবর জানিয়েছেন মেসির এজেন্টের ভূমিকা পালন করা হোর্হে।

১২: ০০ , আগস্ট ১০

সর্বকালের সেরা আক্রমণ হবেন তাঁরা?

কল্পনার এমএনএম জুটি
ছবি: টুইটার

এখনো পর্যন্ত সম্পাদনা করেই এমন ছবি পাওয়া যাচ্ছে। কিন্তু আজই হয়তো এই আক্রমণ বাস্তবে রূপ নেবে। আধুনিক ফুটবল এমন আক্রমণভাগ কি কখনো দেখেছে?

১২: ০২ , আগস্ট ১০

শেষ চেষ্টা করেছিল বার্সা?

এদিকে খবর এসেছিল, মেসিকে ধরে রাখতে গতকাল রাতে নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল বার্সেলোনা।

আরও পড়ুন
১২: ০৯ , আগস্ট ১০

খবরটা নিশ্চিত করে দিলেন রোকুজ্জো

মেসি ও রোকুজ্জো
ছবি: ইনস্টাগ্রাম

মেসির প্যারিস-যাত্রা নিয়ে কোনো সন্দেহ থাকলে সেটা দূর করে দিয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি পোস্ট করে লিখেছেন, 'এক নতুন অভিযানের উদ্দেশ্যে, সবকিছু নিয়ে!'

১২: ১৭ , আগস্ট ১০

মেসিকে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়নি, বার্সার অস্বীকার

স্প্যানিশ চ্যানেল বেতেভে সকালেই ফাটিয়েছিল এই বোমা। বাড়িয়ে দিয়েছিল বার্সেলোনা সমর্থকদের মনে নিভতে থাকা আশা। তাদের অনুষ্ঠান ‘লা পোর্তেরিয়া’তে জানানো হয়েছিল, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে আটকে রাখার জন্য শেষ এক চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার নতুন প্রধান নির্বাহী ফেরান রেভেরতার নতুন এই প্রস্তাব নিয়ে গেছেন মেসির কাছে। রাত দুইটার সময় মেসির বাসায় চুক্তি নবায়নের নতুন এই প্রস্তাব নিয়ে গিয়েছেন রেভেরতার, বেতেভের সাংবাদিক মার্ক মার্বা প্রাৎস বের করেছেন এ খবর। কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই উল্টোসুর। স্পেনের বেশ কিছু গণমাধ্যম এবার সেই খবর সরাসরি অস্বীকার করেছে।

আরও পড়ুন
১২: ২৫ , আগস্ট ১০

মেসির ক্লাব ছাড়ার পেছনে বার্সাকেই দুষলেন মেসির বাবা 

এয়ারপোর্টে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করার সময়ে লা সেক্সতার সাংবাদিক মারিয়া গারিদোসকে বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন মেসির বাবা ও মুখপাত্র হোর্হে মেসি। মেসির ক্লাব ছাড়ার পেছনে বার্সেলোনাকেই দুষেছেন তিনি। মেসি কেন ক্লাব ছেড়েছেন, গারিদোসের এই প্রশ্নের জবাবে হোর্হে মেসি বলেন, 'ক্লাবের মানুষদের কাছে এই প্রশ্নের উত্তর খুঁজুন।'

১২: ৪৪ , আগস্ট ১০

ব্যালন ডি'অর জিতলে প্রদর্শনী হবে পিএসজির মাঠে

গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ৩৮ গোল করেছেন বার্সেলোনার জার্সি গায়ে। জাতীয় দলের হয়ে পরম আরাধ্য আন্তর্জাতিক শিরোপা এসেছে কোপা আমেরিকার রূপ ধরে। এবার ব্যালন ডি'অর পাওয়ার দৌড়ে বেশ এগিয়েই আছেন মেসি। কিন্তু বার্সেলোনার হয়ে অসাধারণ মৌসুম কাটিয়ে মেসি যদি ব্যালন ডি'অর জেতেন, তাহলে অন্যান্য বারের মতো বার্সেলোনার মাঠে সেই শিরোপার প্রদর্শনী করতে পারবেন কি? নিয়ম বলছে, না। মেসির ওই অর্জন যতই বার্সার জার্সি গায়ে হয়ে করা গোলগুলোর কারণে হোক, ব্যালন ডি'অর বা ফিফা বেস্ট খেলোয়াড়ের স্বীকৃতি এলে সেটা দেখাতে পিএসজির পার্ক দি প্রিন্সেসেই প্রদর্শনী করতে হবে মেসিকে।

প্রতিবার ব্যালন ডি অর পেলে এভাবেই ক্যাম্প ন্যু'র দর্শকদের সামনে দেখাতেন মেসি। এবার জিতলে এমনটি হবে না
ফাইল ছবি
১২: ৪৮ , আগস্ট ১০

মেসির অপেক্ষায় এয়ারপোর্টে পিএসজি সমর্থকদের ভিড়

বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে নামবেন মেসি। এখনই এয়ারপোর্টে তাঁর অপেক্ষায় জড় হয়েছেন হাজার-হাজার সমর্থক।

১২: ৫১ , আগস্ট ১০

মেসির জার্সি নম্বর ৩০?

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, মেসিকে ৩০ নম্বর জার্সি পরার প্রস্তাব দিয়েছে পিএসজি। যে নম্বর পরে বার্সেলোনায় মেসি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে ৩০ নম্বর জার্সি পরেই বার্সার হয়ে খেলতেন মেসি, তখন ১০ নম্বর জার্সি পরে ক্যাম্প ন্যু মাতাতেন ব্রাজিল তারকা রোনালদিনিও। যে জার্সি পরে বার্সার ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই একই নম্বরে পিএসজির ক্যারিয়ারও শুরু হোক, এটাই পিএসজি চাইছে বলে জানিয়েছে মার্কা।

আরও পড়ুন
১৩: ১৪ , আগস্ট ১০

মেসির অপেক্ষায় প্যারিস

১৩: ১৫ , আগস্ট ১০

মেসির জন্য লাল গালিচা 

১৩: ৩৫ , আগস্ট ১০

নেইমারও চেপে রাখতে পারলেন না সুখবরের কথা

ছবি: ইনস্টাগ্রাম

নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি পোস্ট করেছেন।

১৩: ৫১ , আগস্ট ১০

মেসি এখন পিএসজির

ছবি: টুইটার

পোস্ট করা ভিডিওতে এভাবেই মেসির যোগ দেওয়ার খবর জানিয়েছে পিএসজি।

১৩: ৫৮ , আগস্ট ১০

পিএসজি যেভাবে জানাল সে খবর