পিকে অগস্বুর্গে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই কি ছিল জেরার্ড পিকের মনে? বার্সেলোনা থেকে পাততাড়ি গুটিয়ে শেষমেশ কিনা জার্মানির ক্লাব এফসি অগস্বুর্গে গেলেন স্প্যানিশ তারকা! দাঁড়ান! বিস্ময়ে আপনার চক্ষু চড়কগাছ হলেও দোষ দেওয়া যাবে না। দোষ দেওয়া যাবে না স্বয়ং পিকেকেও। কী খেলাচ্ছলে ১৩ আগস্ট টুইটারে এবারের বুন্দেসলিগার ভবিষ্যদ্বাণী করেছেন। সেখানে লিগের ‘কালোঘোড়া’ হিসেবে বেছে নিয়েছেন এফসি অগস্বুর্গকে। আর তাতেই হইচই। পরশু টুইটারে ক্লাবের একটি জার্সি হাতে নিজেই হাজির হলেন অগস্বুর্গের ক্রীড়া পরিচালক স্টিফেন রয়টার। তাতে আবার স্পষ্ট করে লেখা পিকের নাম ও জার্সি নম্বর। ভদ্রলোক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের হয়ে খেলার জন্য তোমার অপেক্ষায়।’ টুইটারে আলোচিত হলেও মাঠের খেলায় অবশ্য অতটা জুত করে উঠতে পারেনি অগস্বুর্গ। নিজেদের প্রথম ম্যাচে হার্থা বার্লিনের কাছে তারা হেরে গেছে ১-০ গোলে। গোলডটকম।