পিকের খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে জেরার্ড পিকের অরুচিটা এখন কারও অজানা নেই। কোপা ডেল রে থেকে রিয়াল মাদ্রিদ ছিটকে পড়ার পর পিকের বিখ্যাত ‘ইমোটিকন’ টুইট তো জ্বলুনিই ধরিয়ে দেয় রিয়াল-সমর্থকদের গায়ে। ক্লাব ছাড়িয়ে খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বেও জড়িয়েছেন পিকে। আলভারো আরবেলোয়ার সঙ্গে ‘টুইটার যুদ্ধে’ নেমেছিলেন কদিন আগে। এবার পিকের খোঁচা খেতে হলো তাঁর একসময়ের সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রায়ই গোল করার পর হাত দিয়ে দর্শকদের শান্ত হওয়ার একটি ভঙ্গি করেন রোনালদো। লা লিগা জেতার পর বাসে চড়ে শিরোপা উৎসবের সময় রোনালদোর ওই ভঙ্গিকেই ব্যঙ্গ করে দেখান পিকে। হয়তো বোঝাতে চাইলেন, গোল করে শুধু দর্শকদেরই শান্ত করেন রোনালদো, শিরোপা আর জিততে পারেন না। পিকের এমন অবিকল অনুকরণে হাসিতে ভেঙে পড়েন মেসি-সুয়ারেজরা। সূত্র: মার্কাডটকম।