পিকের জার্সি-দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ড পিকে
জেরার্ড পিকে

শখের তোলা লাখ টাকা। কেউ ডাকটিকিট জমায়, কেউ বা মুদ্রা। জেরার্ড পিকের ওসব শখ নেই, বার্সেলোনা ডিফেন্ডার জমান জার্সি। সেই ২০০৪ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলের হয়ে খেলার সময় ম্যাচ শেষে যার সঙ্গেই জার্সি বদল করেছেন, রেখে দিয়েছেন সযতনে। ১১ বছরের ক্যারিয়ারে পিকের সংগ্রহে তাই গত এক দশকের সেরা সব ফুটবলারের জার্সিই আছে।
গত পরশু নিজের আলমারি গোছাতে গিয়ে পুরোনো জার্সিগুলো দেখে হয়তো একটু স্মৃতিকাতরই হয়ে পড়েছিলেন পিকে। এ কারণেই সেই সংগ্রহের একটা অংশের ছবি তুলে দিয়েছেন টুইটারে। এর মধ্যে মেসি, নেইমারদের মতো ক্লাব সতীর্থদের জার্সিও আছে। তবে সেটি বার্সেলোনার নয়, আর্জেন্টিনার মেসির বা ব্রাজিলের নেইমারের। আবার ব্যতিক্রমও আছে, সাবেক বার্সা সতীর্থ কার্লোস পুয়োলের জার্সিও রেখে দিয়েছেন। সেটি আলাদা করে পোস্ট করে লিখেছেন, ‘এই শার্টের প্রতি আমার আলাদা একটা টান আছে। ও আমার দারুণ একজন বন্ধু।’ টেরি, শেভচেঙ্কো বা নিস্টলরয়ের জার্সি যেমন আছে; তেমনি টট্টি, অঁরি, বুফন, রোনালদিনহোদের মতো বিশ্বকাপজয়ী আটজনের জার্সিও।
২০১০ বিশ্বকাপ পিকের কাছে আলাদা হয়ে থাকতে বাধ্য। টুইটারে তাই আলাদা একটা ছবি পোস্ট করেছেন পিকে। যেটিতে আছে শিরোপা জয়ের পথে স্পেনের সব প্রতিপক্ষের স্মারক। তবে এর মধ্যে ফাইনালে যাঁর সঙ্গে জার্সি বদল করেছিলেন, সেই ক্লাস-ইয়ান হান্টেলারের জার্সিটা নেই। হল্যান্ড স্ট্রাইকারের জার্সিটি আলাদা করে নিজের জার্সির সঙ্গে বাঁধিয়ে রেখেছেন পিকে। বিশ্বকাপ ফাইনালের স্মৃতি বলে কথা! মেইল অনলাইন।

পিকের সংগ্রহে যত জার্সি
পিকের সংগ্রহে যত জার্সি

পিকের সংগ্রহে যত জার্সি

২০১০ বিশ্বকাপটা স্পেনের ফুটবল ইতিহাসেরই সবচেয়ে স্মরণীয় অধ্যায়। পিকে তাই ওই বিশ্বকাপের জার্সিগুলোকে রেখেছেন আলাদা করেই l টুইটার
২০১০ বিশ্বকাপটা স্পেনের ফুটবল ইতিহাসেরই সবচেয়ে স্মরণীয় অধ্যায়। পিকে তাই ওই বিশ্বকাপের জার্সিগুলোকে রেখেছেন আলাদা করেই l টুইটার


প্রথম সারি  : টট্টি, অঁরি, ফ্যালকাও, টেরি, ভিয়েরা, ফার্ডিনান্ড
দ্বিতীয় সারি : শেভচেঙ্কো, হামসিক, নাসরি, তেভেজ, ফোরলান, নিস্টলরয়
তৃতীয় সারি : বেনজেমা, ওয়েলবেক, মেসি, রাউল, মিলিতো, রিবেরি
চতুর্থ সারি   : ল্যাম্পার্ড, আগুয়েরো, সিডর্ফ, নেইমার, বুফন, ইতো
পঞ্চম সারি  : পাতো, ডেভিড সিলভা, বেকহাম, এল শারাউই, ইয়াইয়া তোরে,
                  রোনালদিনহো
ষষ্ঠ সারি     : সুয়ারেজ, ফ্যাব্রিগাস, গোটশে, ব্লাইন্ড, ডনোভান, পিরলো