পিকের জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণীয় একটা জয়ের পর ক্রিকেট মাঠে স্টাম্প নিয়ে অনেক সময় কাড়াকাড়ি পড়ে যায়। ক্রিকেটেও ছয়টি স্টাম্প, স্মারক হিসেবে বেশ কয়েকজন সেগুলো ভাগাভাগি করতে পারেন। কিন্তু ফুটবলে একটা বল ছাড়া আর কিছু তো নেই। জেরার্ড পিকেকে তাই বাধ্য হয়ে জালের কাছে যেতে হলো! পরশু চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই বার্লিনের গ্যালারি অবাক হয়ে দেখল, কাঁচি নিয়ে জাল কাটছেন পিকে। সঙ্গে ছিলেন বুসকেটসও, সতীর্থকে সাহায্য করেছেন। পিকে একটু একটু করে পুরো জালটাই কেটে জড়িয়ে নিলেন নিজের শরীরে। মাঠ ছেড়েছেন ‘স্পাইডার-ম্যান’ হয়ে! বার্সেলোনা ডিফেন্ডার জাল খুব ভালোবাসেন। গত সপ্তাহে কোপা ডেল রের ফাইনালের পরও জাল কেটেছেন, কেটেছিলেন ২০১১ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জিতেও! মেইল অনলাইন।