পিকের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের মত প্রকাশ করে এখন যেন স্পেনের ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে গেলেন জেরার্ড পিকে! জন্ম বার্সেলোনায়, খেলেনও কাতালান ক্লাবটিতে—কাতালান স্বাধীনতার পক্ষে তাঁর অবস্থান হতেই পারে। কিন্তু কাতালানদের স্বাধীনতার পক্ষে কথা বলতে গিয়ে পিকে একটু খোঁচা দিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদকেও। ফলাফল, স্পেনের সমর্থকেরা বেশ খেপে গেছেন তাঁর ওপর। স্পেনের হয়ে খেলার সময়ও তাই দুয়োধ্বনি শুনতে হচ্ছে নিজ দেশের সমর্থকদের কাছ থেকেই! অবশ্য পিকে পাশেও পাচ্ছেন অনেককে। ক্যাসিয়াস, ফ্যাব্রিগাসরা সমর্থকদের অনুরোধ করেছেন পিকের মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানাতে। এবার একই কথা বললেন স্পেনের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী ইনিগো মেন্দেজ দে ভিগোও। মতের ভিন্নতা থাকতে পারে, তবে সেটি নিয়ে বাড়াবাড়ি না করতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন ভিগো। জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে ভালোবাসতেও অনুরোধ করেছেন সমর্থকদের। গোলডটকম।