প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় বাঁচাই বেঁচে গেলেন জেরার্ড পিকে। টুইটারে মজা করতে গিয়ে তাঁকে ৫০ লাখ ইউরো গচ্চা দিতে হয়নি যে! ঘটনাটা গত রোববারের। সিরি ‘আ’-তে চারটি ম্যাচ হয়ে গেছে ততক্ষণে। হেল্লাস ভেরোনা-তুরিনো, এম্পোলি-নাপোলি, পালের্মো-কার্পি, সাসসুয়োলো-আটালান্টা, সবগুলো ম্যাচই শেষ হলো ২-২ সমতায়। এটা দেখেই বার্সেলোনা ডিফেন্ডার টুইট করলেন, ‘মনে হচ্ছে, ইতালিতে ২-২ ফলটা খুব চলছে। যদি লাৎসিও-উদিনেসে ও ইন্টার-এসি মিলানের বাকি দুটি ম্যাচও ২-২ শেষ হয়, যাঁরা রিটুইট করবে আমি সবাইকে একটা করে জার্সি দেব।’ এরপর আর পিকের অনুসারীদের পায় কে! ম্যাচ দুটি শেষ হওয়ার আগেই ৮০ হাজার রিটুইট হয়ে গেল। বুঝুন তাহলে, কথাটা যদি মিলে যেত, কী অবস্থা হতো পিকের! কপাল ভালো পিকের, লাৎসিও ২-০ গোলে জিতেছে উদিনেসের বিপক্ষে, দুই মিলানের ম্যাচে ইন্টার জিতেছে ১-০ গোলে। মার্কা।