পিপিতার পিৎজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন পরই ইতালি ভ্রমণের ইচ্ছে আছে? তাহলে নেপলসে ঘুরে আসুন, সেখানে বেশ সস্তায় পিৎজা খাওয়ার সুযোগ পেতে পারেন। শুধু একজনের অমঙ্গল কামনা করতে হবে, গঞ্জালো হিগুয়েইন যেন চোটে পড়েন! নেপলসের রেস্তোরাঁ ‘শো পিৎজা’ এমনই
উপহারের প্রস্তাব করেছে। এ মৌসুমে আর্জেন্টাইন স্ট্রাইকার যেদিন প্রথম চোট পাবেন, সেদিন মাত্র এক ইউরোতে পিৎজা বিক্রির ঘোষণা দিয়েছে রেস্তোরাঁটি। এই মৌসুমেই নাপোলিকে বিদায় বলে ‘শত্রুশিবির’ জুভেন্টাসে যোগ দিয়েছেন হিগুয়েইন।
এরপর থেকে নাপোলি সমর্থকেরা নিত্যনতুন উপায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ‘শো পিৎজা’র প্রস্তাব ছাড়িয়ে গেছে আগের সবকিছুকেই। খাদ্যরসিকেরা সব এখন এল পিপিতার অমঙ্গল কামনায় না নামলেই হয়! সূত্র: গোলডটকম।