প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াঙ্কি স্টেডিয়ামের ৩২ হাজার দর্শকের যেন তর সইছিল না। ‘আমরা পিরলোকে চাই’—স্লোগানে মুখর ছিল পুরো স্টেডিয়াম। শেষ পর্যন্ত ৫৭ মিনিটে তাদের আশা পূরণ হয়েছে, বদলি হিসেবে নিউইয়র্ক সিটি এফসির হয়ে অভিষেক হয়েছে পিরলোর। পরশু অরল্যান্ডোর সঙ্গে ম্যাচটাও নিউইয়র্ক জিতেছে ৫-৩ গোলে। মেজর লিগ সকারে অভিষেকের পর পিরলো একটু আবেগাপ্লুতই হয়ে পড়লেন, ‘মাঠে নামতেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। গরম থাকলেও ভালোই লাগছিল। জিতেছি বলে ভালো লাগাটা আরও বেড়ে গেছে।’ এএফপি।