পিৎজা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল না খাওয়ার পুরস্কার হিসেবে একজন ইতালিয়ান কোচ কী দিতে পারেন? একটা আস্ত পিৎজা! লেস্টার সিটি কোচ ক্লদিও রানিয়েরি দলের প্রতিটি খেলোয়াড়কে পিৎজা খাওয়াবেন বলে কথা দিয়েছেন। শর্ত হলো, আগামী রোববারে হতে যাওয়া স্টোক সিটির বিপক্ষে ম্যাচে গোল খাওয়া চলবে না। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা লেস্টার এখন পর্যন্ত অপরাজিত। এ সময় ১১টি গোল করলেও ক্লাবটিকে হজম করতে হয়েছে ৭টি গোল। প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষ গোল করেছে তাদের বিপক্ষে। এই অবস্থারই পরিবর্তন চান রানিয়েরি, ‘আমি বলেছি গোল না খেলেই আমি সবাইকে একটা করে পিৎজা খাওয়াব।’ কিন্তু তাতে কি মন ভরবে খেলোয়াড়দের? ‘তাহলে পিৎজার সঙ্গে খাওয়াব একটা করে হটডগও’—রসিক কোচ খেলোয়াড়দের শুধু পিৎজা খাইয়েই খুশি করতে চান না। রয়টার্স।