পিৎজার টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ ইতালিয়ান বলেই পিৎজার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে লেস্টার সিটির। ক্লাবটির যেকোনো ‘প্রণোদনা-তত্ত্বে’ পুরস্কারের তালিকায় থাকছে ইতালিয়ান খাবারটির নাম। মৌসুমের শুরুতে দল যখন প্রতি ম্যাচেই গোল খাচ্ছিল, কোচ ক্লদিও রানিয়েরি ঘোষণা দিলেন, গোল পোস্ট অক্ষত রাখলেই খেলোয়াড়দের পিৎজা খাওয়াবেন। মৌসুমজুড়ে অবিশ্বাস্য যে রূপকথা লিখে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো লেস্টার, তাতে এই ‘পিৎজা-তত্ত্বে’রও অবদান খুঁজে নিতে পারেন। লিগ শিরোপা জেতার পরও এই তত্ত্ব কাজে লাগাচ্ছে লেস্টার। লেস্টার সিটি ওয়েবসাইটে লিখেছে, শিরোপা জয়ের উদ্যাপনে সমর্থকদের ফ্রি পিৎজা খাইয়েছে ক্লাবটি। লিগ জয়ের পর কালই প্রথম ঘরের মাঠে ম্যাচ ছিল, তাতে ৩০ হাজার দর্শকের সবাইকে দেওয়া হয়েছে পিৎজার কুপন। লেস্টার শহরে পিৎজা হাটের চার শাখায় এই কুপন দেখিয়ে ফ্রি পিৎজা খেতে পারবেন সমর্থকেরা। সঙ্গে গলা ভেজানোর জন্য ছিল ফ্রি বিয়ার। এলসিএফসিডটকম।