প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরো ইউরোপ যখন সেপ ব্ল্যাটারের আরেক দফা সভাপতি নির্বাচনে নিশ্চুপ, রাশিয়াই অভিনন্দন জানিয়েছে ফিফা সভাপতিকে। কাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে পুনর্নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে ব্ল্যাটারকে। রাশিয়া অবশ্য শুরু থেকেই ব্ল্যাটারের পক্ষে ছিল। পুতিন কয়েক দিন আগেই অভিযোগ করেছিলেন, ২০১৮ বিশ্বকাপকে পণ্ড করে দিতে যুক্তরাষ্ট্র ইচ্ছা করে এই গ্রেপ্তার-নাটক সাজিয়েছে। রয়টার্স।