পুতিনের পাল্টা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার সাত কর্মকর্তা প্রেপ্তারের ঘটনায় এমনই অগ্নিগর্ভ বিশ্ব ফুটবল যে, আঁচ লেগেছে বৈশ্বিক রাজনীতিতেও। খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যখন এসব নিয়ে কথা বলেন, বোঝাই যায় ব্যাপারটা শুধু ফুটবলেই সীমাবদ্ধ নেই।
পরশু জুরিখে এফবিআইয়ের তত্ত্বাবধানেই দুর্নীতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে সুইস পুলিশ। এর মধ্যেই সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোনো অনিয়ম হয়েছে কি না সেটা নিয়ে তদন্ত শুরু করেছে। রাশিয়া বিশ্বকাপ নিয়ে এখনো কোনো শঙ্কা জাগেনি। তবে প্রশ্ন তো উঠেছেই। এ কারণেই বিশ্বকাপের তিন বছর আগে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে ভালোভাবে নিতে পারছেন না পুতিন, ‘যা-ই হয়েছে, সেটা যুক্তরাষ্ট্রের সীমানার বাইরেই ঘটেছে। সেটার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এটা অন্য দেশের ওপর তাদের জোর খাটানোর আরেকটা চেষ্টা।’
পুতিন দাবি করেছেন, বিশ্বকাপ আয়োজনের ভার রাশিয়া থেকে কেড়ে নিতে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের ওপর চাপ আছে। আজ ফিফা নির্বাচনে রাশিয়ার সমর্থন যে ব্ল্যাটারের দিকে থাকবে, সেটা বলে না দিলেও চলে! রয়টার্স।