পুনর্বিবাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছরের দাম্পত্য জীবন। ঘরে সাত বছরের একটা মেয়েও আছে। কিন্তু ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিতে ভিতালি রিভা এতটাই মুগ্ধ যে, ভারতে এসে স্ত্রী এলিনার সঙ্গে বিয়েটা সেরে ফেললেন নতুন করে। রিভা ইউক্রেন জাতীয় দলের সাবেক ফুটবলার, ২০০৩ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। ভারতীয় দর্শন ও সংস্কৃতির দারুণ ভক্ত এই ফুটবলারের আজন্ম লালিত স্বপ্ন ছিল ভারতীয় রীতিতে বিয়ে করবেন! পরশু কর্ণাটকের উদুপির এক মন্দিরে হলো সেই স্বপ্নপূরণ। ‘বর’ ও ‘কনের’ পরনে ছিল ভারতের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক, মন্ত্রপাঠ থেকে শুরু করে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ভারতীয় রীতিতে। উদুপিরই এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন ওই দম্পতি। রিভা-এলিনার ইচ্ছার কথা জানতে পেরে বিয়ের উদ্যোগটা নেন তিনিই। পিটিআই।