প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ইউরো খেলতে এসেছে আলবেনিয়া। এসেই নকআউট পর্বে খেলার সম্ভাবনা জাগিয়েছে তারা। তবে শেষ পর্যন্ত আলবেনিয়া শেষ ষোলোতে থাকছে কি না, তা জানা যাবে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে। আপাতত রোমানিয়াকে ১-০ গোলে হারানোর আনন্দেই মাতোয়ারা দেশটি। ইউরোতে প্রথম জয়ের খুশিতে আলবেনিয়ায় আনন্দোৎসব হয়েছে, রাস্তায় মিছিলও নেমেছে। প্রধানমন্ত্রী এদি রামা ম্যাচে আর্মান্দো সাদিকোর গোলের পর টুইট করেছেন, ‘গো-ও-ও-ও-ল...।’ এ উচ্ছ্বাস তাঁর প্রশাসনেও ছড়িয়েছে। দলকে বাড়তি ১০ লাখ ইউরো পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে আলবেনিয়া সরকার। সঙ্গে কূটনৈতিক মর্যাদার পাসপোর্টও দেওয়া হবে খেলোয়াড়দের। সরকারি কূটনীতিকদের মতো ‘কূটনৈতিক নিরাপত্তা’-সুবিধা ভোগ না করলেও বিভিন্ন বিমানবন্দরে বাড়তি সুবিধা পাবেন আলবেনিয়ার খেলোয়াড়েরা। বিবিসি।