প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রীতিমতো ঘরের মধ্যেই যেন ‘রিভার ডার্বি’! স্টেফানি অ্যাডাম-পাপ বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থক, তাঁর স্বামী গুইডো শালকের। আর তাঁদের ঘরোয়া ডার্বির উত্তাপ টের পেলেন ডর্টমুন্ডের ডিফেন্ডার মার্ক বার্ত্রা। গত শনিবার শালকের মাঠে দুই দলের ১-১ গোলে ড্র ম্যাচের কথা। একটা ছবিতে দেখা যায়, নীল জার্সি পরা শালকে সমর্থকদের ভিড়ে একা ডর্টমুন্ডের হলুদ জার্সি পরে বসে আছেন এক নারী। সাহস বটে! নিজ দলের সমর্থকের সাহসে মুগ্ধ বার্ত্রা মেয়েটির পরিচয় জানতে চেয়ে টুইট করেন। জানালেন, দেখা হলে মেয়েটিকে নিজের জার্সি উপহার দেবেন। টুইটারের সৌজন্যে পরিচয় পেয়েও গেলেন বার্ত্রা, মেয়েটিই স্টেফানি। স্বামীর সঙ্গে এসে বার্ত্রার কাছ থেকে উপহারটাও নেন স্টেফানি। কিন্তু সেখানেই বিপত্তি। স্টেফানির স্বামী গুইডোও চুপিচুপি বার্ত্রার জন্য উপহার নিয়ে আসেন—বার্ত্রার নাম লেখা শালকের জার্সি! টুইটার।