পুরস্কারের টানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 টুর্নামেন্টজুড়েই গ্যালারি ছিল বিরান মরুভূমি। স্থানীয় ক্লাব চট্টগ্রাম আবাহনীর খেলা দেখতেও ততটা আগ্রহ দেখা যায়নি চট্টগ্রামবাসীর। কিন্তু শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টের ফাইনাল দেখতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দলে দলে দর্শক এসেছেন কাল। প্রায় ৪০ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামের অধিকাংশ জায়গাই ছিল ভরা। বিকেল থেকেই কাজীর দেউড়ি ও এর আশপাশ এলাকায় দর্শকের ভিড়। যদিও এই দর্শকদের বেশির ভাগই এসেছেন আয়োজকদের আমন্ত্রণে। গাড়ি ভাড়া করে জেলার বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছে এই দর্শকদের। ফাইনালে অবশ্য দর্শকদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছিল। লটারিতে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল। ছিল এলইডি টিভি ও সোনার গয়নাও।