পুরুষ দলের নারী কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেদের কোনো ক্লাবের প্রথম নারী কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক। ফ্রেঞ্চ লিগ টু’র ক্লাব ক্লেরমন্ট ফুটের কোচ কুরিন ডায়াকরের এই অসাধারণ অর্জনকে স্মরণীয় করে রাখতে পরশু ম্যাচের আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিপক্ষ দল ব্রেস্টের কোচ অ্যালেক্স ডুপন্ট। ডাগ আউটে সক্রিয় উপস্থিতি দিয়ে ডায়াকরও বুঝিয়েছেন পুরুষ কোচদের চেয়ে কোনো অংশে কম নন তিনি। যদিও ম্যাচটা ২-১ গোলে হেরে গেছে তাঁর দল l এএফপি