পুরোনো রোনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি ‘এল ক্লাসিকো’। বার্সেলোনা এবারও জিতল ৩-২ গোলে। তবে মেসি-রোনালদোরা এ ম্যাচে খেলেননি, লেবাননের বৈরুতে হওয়া এই ক্লাসিকোতে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিংবদন্তিরা। ম্যাচের নায়ক? রোনালদিনহো! সোনালি দিনগুলোই যেন পরশু ফিরিয়ে আনলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান কিংবদন্তি। লুডোভিক জুলি (২টি) ও সিমাওয়ের করা বার্সেলোনার তিনটি গোলই গড়ে দিয়েছেন ‘রোনি’, জুলির প্রথম গোলটি তো এসেছে তাঁর সেই বিখ্যাত ‘নো লুক পাস’ থেকে! রিয়ালের গোল দুটি ফার্নান্দো সানজ ও হাভি গুয়েরোর
এএফপি