পুলিশের সাড়ম্বর দলবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তরে দলবদল কখন হয়, খোঁজ রাখে না কেউই। তবে কাল এই চ্যাম্পিয়নশিপের দলবদলে সাড়ম্বর উপস্থিতি দিয়ে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ পুলিশ দল। ঢাকঢোল নিয়ে বাফুফে ভবনে এসে তারা দলবদল কার্যক্রম সারল গোটা দলের উপস্থিতিতে। সেখানে দাঁড়িয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বাফুফে সদস্য শেখ মারুফ হাসান বললেন, ‘আমরা একটা স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগে এসেছি। আমরা চাই এখানে চ্যাম্পিয়ন হয়ে সামনে এগিয়ে যেতে।’