প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার-কেলেঙ্কারির পর ফিফার সবচেয়ে বড় শঙ্কাগুলোর একটি ছিল, দীর্ঘদিনের পৃষ্ঠপোষকেরা মুখ ফিরিয়ে নেবে না তো? ভিসা আগেই উদ্বেগ জানিয়ে বলেছিল, ফিফার সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে নতুন করে চিন্তা করবে তারা। কোকাকোলা ও ম্যাকডোনাল্ডসও ফিফাকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পরশু দায়িত্ব নেওয়ার পরে সেপ ব্ল্যাটার জানিয়েছেন, পৃষ্ঠপোষকদের উদ্বেগের কোনো কারণ নেই, ‘আমরা চিঠি বিনিময় শুরু করেছি, আশা করি সবাই মিলে ফিফার সুনাম ফিরিয়ে আনতে পারব।’ সামনের এক সপ্তাহে সবার সঙ্গে আলাদাভাবে দেখা করে পরিস্থিতি ব্যাখ্যা করবেন ফিফা সভাপতি। এএফপি।