পেছন ফিরে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের ইতিহাসটা পুরোপুরিই হেলে আছে আর্জেন্টিনার দিকে। ৮৫ দ্বৈরথের ৫৭টিই জিতেছে আর্জেন্টিনা, ২২টি ড্র, আর চিলি জিতেছে মাত্র ৬টি ম্যাচ। নির্বাচিত তিনটি দ্বৈরথকে মনে করিয়ে দেওয়া যাক...
আর্জেন্টিনা ৪: ১ চিলি, ২০১১
২০১৪ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা স্বপ্নের মতোই হয়েছিল আর্জেন্টিনার। মেসি-ডি মারিয়া-হিগুয়েইনে জেরবার চিলি। জোড়া গোল করেছিলেন মেসি ও হিগুয়েইন। বাছাইয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনা হয়েছিল প্রথম, চিলি তৃতীয়।
চিলি ১: ০ আর্জেন্টিনা, ২০০৮
আর্জেন্টিনার বিপক্ষে চিলির সর্বশেষ জয় সেই সাত বছর আগে। আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার চিলির পক্ষে একমাত্র গোলটা করেছিলেন ফ্যাবিয়ান ওরেল্লানা। চিলি বাছাইপর্ব শেষ করেছিল ব্রাজিলের পেছনে দ্বিতীয় হয়ে।
চিলি ০: ২ আর্জেন্টিনা, ১৯৯৭
দুই দলই কোপায় নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল। ৭১ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে সার্জিও বার্ত্রি এগিয়ে দেন আর্জেন্টিনাকে। মার্সেলো গ্যালার্দোর গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।