পেছাতে পারে সাফ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বসূচি অনুযায়ী ঢাকায় আগামী ২৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বা সাফ ফুটবল। কিন্তু ওই সময় ভারতের ঘরোয়া টুর্নামেন্ট আইএসএল আছে। তাই সাফ টুর্নামেন্ট কয়েক সপ্তাহ পেছাতে মৌখিকভাবে অনুরোধ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এই খবর দিয়ে কাল জানালেন, লিখিত অনুরোধ করলে টুর্নামেন্ট পেছানোর সম্ভাবনাই বেশি।