প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি ও রোনালদোর ভক্তদের অপেক্ষাটা আরেকটু দীর্ঘ হতে যাচ্ছে। এল ক্লাসিকোর তারিখ যে পিছিয়েছে! সান্টিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে প্রথম খেলাটি ৭ অথবা ৮ নভেম্বরের পরিবর্তে হবে ২১ অথবা ২২ নভেম্বর। ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচও সপ্তাহ খানেক পিছিয়ে হওয়ার কথা এপ্রিলের ৯ অথবা ১০ তারিখে। মূলত কোপা ডেল রের শুরু এবং ক্লাব বিশ্বকাপে বার্সেলোনার অংশগ্রহণকে মাথায় রেখেই সময়সূচিতে এই পরিবর্তন। লা লিগা শুরু হচ্ছে ২১ আগস্ট। এএফপি।