পেছাল সাফ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে হচ্ছে না সাফ ফুটবলের দশম আসর, এমন একটা আভাস দিয়েছিলেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সচিব আনোয়ারুল হক হেলাল। ভারতীয় সুপার লিগের (আইএসএল) জন্য পিছিয়ে দিতে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। গতকাল জানা গেল, সেটি আরও পেছাচ্ছে। সাফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আগামী বছরের মাঝামাঝিতে হবে এ টুর্নামেন্ট। আমরা মে মাসে আয়োজনের চেষ্টা করব।’
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুর্নামেন্ট পেছানোর অনুরোধ জানিয়ে একটি চিঠিও দিয়েছে সাফকে। ভারত জুনে আয়োজনের জন্য অনুরোধ করেছে। বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ হিসেবে পরিচিত সাফ। ২০০৩ সালে প্রথম আয়োজক হয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়বার বাংলাদেশে সাফ হয়েছিল ২০০৯ সালে।