পেলে আবার হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ দুয়েক আগে তাঁর কিডনির পাথর অপসারণ করা হয়েছিল। এরপর বাসায় ফিরলেও গত পরশু থেকে আবার সাও পাওলোর হাসপাতালে ভর্তি পেলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটা রুটিন পরীক্ষা এবং ফুটবলসম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল। অবশ্য স্থানীয় গণমাধ৵মের খবর, মূত্রাশয়ে সংক্রমণের কারণেই ৭৪ বছর বয়সী পেলেকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এএফপি।