পেলে-রোনির শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলের সাবেক ক্লাব সান্তোসে খেলেই বিশ্বমঞ্চে তাঁর পরিচিতি পাওয়া। আর এখন নেইমার গেলেন রোনালদিনহোরই দুই সাবেক ক্লাবের একটি ছেড়ে আরেকটিতে। ব্রাজিলের দুই প্রজন্মের দুই কিংবদন্তির তো বর্তমান প্রজন্মের মহাতারকাকে শুভেচ্ছা জানানোরই কথা। তাঁরা জানিয়েছেনও। বিখ্যাত করে রেখে যাওয়া নিজের ১০ নম্বর জার্সির উত্তরসূরিকে শুভেচ্ছা জানিয়ে পেলে বলেছেন, ‘তোমার নতুন চ্যালেঞ্জের জন্য শুভকামনা। প্যারিস অনেক সুন্দর একটা শহর, বিশ্বজুড়ে আমার পছন্দের শহরগুলোর একটি।’ আর ক্যারিয়ারে পিএসজি-বার্সেলোনা দুই ক্লাবেই খেলা রোনালদিনহো ওরফে রোনির আশা, ভবিষ্যতে নেইমারই হবেন সেরা, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যখন আর সেরা অবস্থায় থাকবে না, নেইমারই হবে সবার সেরা। ওরা দুজন দুর্দান্ত, সব সময় পার্থক্য গড়েই যাচ্ছে। তবে একজন ব্রাজিলিয়ান হিসেবে আপনি নেইমারের হাতেই তো রাজত্ব দেখতে চাইবেন।’ মার্কা।