পেলেকে ছাড়িয়ে যাবেন নেইমার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার ভেঙে দেবেন পেলের করা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড! রেকর্ডারের মতো বারবার উচ্চারিত এই কথা নতুন করে বলেছেন ব্রাজিল কিংবদন্তি রোমারিও, ‘তার বয়স মাত্র ২২ এবং এখনই সে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার পথে। সে যদি এই ফর্ম ধরে রাখতে পারে, তবে অবশ্যই পেলেকে ছাড়িয়ে যাবে।’ রোমারিও নিজে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে আছেন, ৭০ ম্যাচে করেছেন ৫৫ গোল। ৫৮ ম্যাচে ৪০ গোল করা নেইমার আছেন পাঁচ নম্বরে। সবার ওপরে পেলে, ৯২ ম্যাচে তাঁর ৭৭ গোল। আইএএনএস।