পেলের অবস্থা স্থিতিশীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার তাঁর অগ্ন্যাশয়ের বর্ধিত অংশে অস্ত্রোপচার করা হয়েছে। পেলে ভালোই আছেন। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তা অবশ্য চূড়ান্ত নয়। অনেক দিন থেকেই মূত্রাশয়ের সমস্যায় ভুগছেন ফুটবলসম্রাট। গত নভেম্বরে অস্ত্রোপচারও করতে হয়েছিল। পাঁচ দিন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এবারের অস্ত্রোপচারও খুব গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এএফপি।