পেলের অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূত্রাশয়ে সংক্রমণের কারণে তিন দিন ধরে সাও পাওলোর হাসপাতালে ভর্তি পেলে। কাল অবস্থার অবনতি হয়েছে তাঁর। ফুটবলসম্রাটকে নেওয়া হয়েছে বিশেষ পরিচর্যাকেন্দ্রে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘এডসন অরান্তেস দো নাসিমেন্তো (পেলে) হাসপাতালেই আছেন। সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার সুবিধার্থে আমরা তাঁকে বিশেষ পরিচর্যাকেন্দ্রে স্থানান্তর করেছি।’
পাকস্থলীর সমস্যা নিয়ে সপ্তাহ দুয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গিয়েছিল, কিডনিতে পাথর হয়েছে ৭৪ বছর বয়সী কিংবদন্তির। সেটির অস্ত্রোপচার করিয়েছিলেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন। কিন্তু মূত্রাশয়ে সংক্রমণ হওয়ার পর পেলে আবার ভর্তি হন হাসপাতালে। এএফপি।