পেলের পরিণয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিয়া সিবেলে আওকি জীবনে কী ‘পেলে’ন? স্বয়ং পেলেকে পেতে যাচ্ছেন, আর কী পাওয়ার থাকতে পারে! ব্রাজিল কিংবদন্তি এবার তৃতীয়বারের মতো জীবনের গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন জাপানি বংশোদ্ভূত এই নারীর সঙ্গে। পেলের বয়স ৭৩, আওকির বয়স তাঁর চেয়েও ৩২ বছর কম। কিন্তু বয়স দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ২০১০ সাল থেকে দুজনের মন দেওয়া-নেওয়া শুরু, এবার সেটাকে রূপ দিতে যাচ্ছেন পরিণয়ে। আওকি অবশ্য একজন ব্যবসায়ী। সাও পাওলোতে পেলের প্রতিবেশী ছিলেন। তখনই পরিচয়, এরপর প্রেম।
ফুটবল সম্রাট প্রথম বিয়ে করেছিলেন সেই ১৯৬৬ সালে, তখন তাঁর বয়স ২৫। প্রথম স্ত্রী রোসমেরির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ১৯৮২ সালে। ১৯৯৪ সালে বিয়ে করেন মনোবিদ আসিরিয়া লেমসকে, সেটাও টেকেনি। আগের দুই ঘরে পেলের সাত সন্তান আছে। ডেইলি এক্সপ্রেস।