পেলের বিয়ের 'হ্যাটট্রিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওকির সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন পেলে (ওপরে)। এর আগে এমন বাঁধনে জড়িয়েছিলেন রোসামেরি (নিচে বাঁয়ে) ও লেমোসের সঙ্গেও  l মেইল অনলাইন
আওকির সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন পেলে (ওপরে)। এর আগে এমন বাঁধনে জড়িয়েছিলেন রোসামেরি (নিচে বাঁয়ে) ও লেমোসের সঙ্গেও l মেইল অনলাইন

পরিচয় হয়েছিল আশির দশকে। মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন। অনেক বছর পর ২০১০ সালে এসে হঠাৎ দেখা লিফটে। কুশলবিনিময়, কথাবার্তা থেকে নিজেদের জানলেন দুজন। সেই থেকে শুরু দুজনের প্রেমের। ছয় বছরের সম্পর্কটাকে এবার আনুষ্ঠানিক পরিণতি দিলেন পেলে। গতকাল সাও পাওলোতে প্রেমিকা মার্সিয়া সিবেলে আওকিকে বিয়ে করলেন ফুটবলসম্রাট।
বয়সের হিসাবে দুজনের দুস্তর ব্যবধান। পেলে এখন ৭৫, আওকি তাঁর চেয়ে ২৫ বছরের ছোট। ২০১২ সালে পেলে প্রকাশ্যে বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেন আওকিকে। এরপর পেলে বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে, আওকি সব সময় তাঁর পাশেই ছিলেন। পেলে এখন অনেকটাই সেরে উঠেছেন, শুভ কাজে তাই আর দেরি করতে চাননি। সাও পাওলোর এক পত্রিকাকে জানিয়েছেন, আওকির মধ্যে তিনি শাশ্বত ভালোবাসার দেখা পেয়েছেন।
এটা পেলের তৃতীয় বিয়ে। ১৯৬৬ সালে প্রথম বিয়ে করেছিলেন রোসামেরিকে। ১৯৮২ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর সঙ্গে। এরপর ১৯৯৪ সালে মনোবিদ আইসিরিয়া লেমোসকে বিয়ে করেন, সেই বিয়ে টিকেছে ১৪ বছর। এএফপি।