পেলের শারীরিক অবস্থার আরও উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূত্রাশয়ের সংক্রমণে গত সপ্তাহে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। অবস্থার অবনতি হলে দ্রুত নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয় ৭৪ বছর বয়সী ব্রাজিল কিংবদন্তিকে। অবস্থার উন্নতি হওয়ায় সেখান থেকে তাঁকে হাসপাতালের বিশেষ পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে।
পেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘রোগী ভালো আছেন...শারীরিক কোনো জটিলতা নেই। কক্ষের মধ্যে হাঁটাচলা করতে পারছেন।’ হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, শিরায় অ্যান্টিবায়োটিকস দেওয়ার পর কোনো ধরনের শ্বাসকষ্ট ছাড়াই পেলে ভালোভাবেই খেতে পারছেন।’ এএফপি।